২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে উদ্বাস্তুদের গাড়িবহরে জোড়া বোমা হামলায় নিহত ১৮

উত্তর ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রিত একটি শহর থেকে পালানোর সময় উদ্বাস্তুদের বহনকারী একটি গাড়িবহরে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2016, 02:43 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

শুক্রবার রাতে মসুল থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে হাবিজা টাউনের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এসব উদ্বাস্তুকে ওই গাড়িবহরে করে তাইগ্রিস নদীর অপর পাড়ে আল আলম টাউনে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

পুলিশ কর্নেল নিমা আল জাবৌরি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বোমার আঘাতে উদ্বাস্তু পরিবারগুলোর ১৭ জন সদস্য নিহত হয়েছেন, পাশাপাশি বহরটিতে থাকা টহল গাড়ির এক পুলিশও নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠীর পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, একটি ট্রাকের ধ্বংসাবশেষের পাশে বোমার আঘাতে পুড়ে কালো হয়ে যাওয়া কয়েকটি ছিন্নভিন্ন লাশ পড়ে আছে।