২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডেমক্রেটদের ভোট দিলে নরকবাস’

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ক্যাথলিক চার্চ তাদের অনুসারীদের সতর্ক করে জানিয়েছে, যারা ডেমক্রেটদের ভোট দেবে তারা নরকে যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 11:51 AM

Updated : 12 Apr 2022, 03:14 AM

একটি প্রচারপত্রের মাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছে বলে মার্কিন সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে।

দ্য সান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন জানিয়েছে, ১৬ অক্টোবর প্রকাশিত এমাকুলেট কনসেপশন অব ক্যাথলিক চার্চের বুলেটিনে একটি প্রচারপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাতে ডেমক্রেটদের ভোট দেওয়া “আত্মবিধ্বংসী পাপ” বলে উল্লেখ করা হয়।

সিবিএস নিউজ অনলাইন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রচারপত্রে ডেমক্রেটদের গ্রহণ করা পাঁচটি নীতির কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো সমর্থন করলে চিরকালের জন্য অভিশপ্ত হতে হবে।

ওই পাঁচটি নীতির মধ্যে গর্ভপাত ও সমলিঙ্গের বিয়েও অন্তর্ভুক্ত রয়েছে।

বুলেটিনের ৩০ অক্টোবর প্রকাশিত সংখ্যায় অপ্রাসঙ্গিকভাবে হিলারি ক্লিনটনকে উদ্ধৃত করে তাকে শয়তান দ্বারা প্রভাবিত বলে দাবি করা হয়েছে।

অভিবাসন ও অস্ত্র নিয়ন্ত্রণ নীতিরও সমালোচনা করেছে ধর্মীয় ওই গোষ্ঠীটি।