কাশ্মির সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) জেলা পুঞ্চ ও রাজৌরিতে পাকিস্তানি সেনাদের ছোঁড়া গুলি ও গোলার আঘাতে এক ভারতীয় সেনা নিহত এবং স্থানীয় দুই নারী আহত হয়েছে।
এনডিটিভি’র খবরে বলা হয়, পাকিস্তানি সেনাদের পাশাপাশি গ্রামবাসীরাও ভারতীয় পোস্টে হামলা চালায়।
সেনাবাহিনীর নর্দান কমান্ডের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলে হয়, “রাজৌর সেক্টরে ব্যাপক গোলাগুলির মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সেনাবাহিনীর এক সদস্য শহীদ হয়েছেন।”
স্থানীয় একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জে এস জোহর এনডিটিভিকে বলেন, “দুইজন নারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
সেনাবাহিনীর অন্য একজন কর্মকর্তা বলেন, “সোমবার সকাল ৯টা দিকে বালাকত সেক্টোরে বিনা উসকানিতে পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে। তারা ১২০ এমএম ও ৮২ এমএম মর্টার, স্বয়ংক্রিয় অস্ত্র এবং ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোঁড়ে।”
