ইন্দোনেশিয়ায় বন্যায় ৩ শিশুর মৃত্যু
ইন্দোনেশিয়ার গরতালো প্রদেশে বন্যায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
দেশটির একজন কর্মকর্তা সোমবার এই তথ্য জানিয়েছেন।
রোববার হুতো গ্রামে প্রবল বন্যার পানির প্রবল স্রোতে তিনটি শিশু ভেসে যায়। পরবর্তী সময়ে উদ্ধারকর্মীরা ওই তিন শিশুর লাশ উদ্ধার করে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন।
স্রোতে ভেসে যাওয়া অপর চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক প্রবল বন্যা দেখা দিয়েছে।
