২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু ও কাশ্মিরে ৩ স্কুলে আগুন

ভারতের জম্মু ও কাশ্মিরে গত ২৪ ঘণ্টায় তিনটি বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত দুই মাসে সেখানকার অন্তত ২০টি বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 10:50 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

এনডিটিভ’র খবরে বলা হয়, রোববার বিকালে সরকারি হায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে নেয়।

৮ জুলাই হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর বিচ্ছিন্নতাবাদীদের ডাকা অবরোধে কাশ্মির ভ্যালির বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে।

অনেক বিদ্যালয়ে সেনাবাহিনীর সদস্যদের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদীদের দাবি, কাশ্মিরের শিশুরা তাদের বাড়ির বাইরে নিরাপদ নয়। এখন পর্যন্ত সেখানে বিক্ষোভ চলাকালে নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী।

কাশ্মিরের বিরোধী দলের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বিদ্যালয়ে অগ্নিসংযোগের পেছনে জড়িতদের ‘কঠোর শাস্তি দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

তিনি  বলেন, “এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার এবং বিচ্ছিন্নতাবাদী উভয় পক্ষই আলোচনায় বসতে এবং সময় উপযোগী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।”

“আমাদের শিশুদের শিক্ষা জীবন চুরি করা এবং প্রাতিষ্ঠানিকভাবে তাদের বেড়ে উঠার সম্ভাবনা নষ্ট করা অত্যাচার ও নিপীড়নের সবচেয়ে বড় উদাহরণ।”

স্থানীয় কর্মকর্তারা জানান, কাশ্মিরে গত চার মাস ধরে ১২ লাখের বেশি শিশু বিদ্যালয়ে যেতে পারছে না।