২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে ফ্লাইওভার ধসে নিহত ১

ইতালির লেক্কো প্রদেশে একটি ব্যস্ত সড়কের উপরের ফ্লাইওভার ধসে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 09:47 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার ফ্লাইওভারটি ধসে পড়ার সময় পণ্যবোঝাই একটি বিশাল আকৃতির লরি সেটির উপর দিয়ে যাচ্ছিল।

নিচের সড়কের কয়েকটি গাড়ির উপর ফ্লাইওভারটি ধসে পড়ে।

ইতালির সড়ক ব্যবস্থাপনা কমিটির (এএনএসএ) পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে স্থানীয় কর্তৃপক্ষকে তারা দ্রুত উড়াল সড়কটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল।

“এএনএসএ-র একজন কর্মকর্তা ফ্লাইওভারটি পর্যবেক্ষণ করার সময় সেখানে সমস্যা খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানায়। কিন্তু  ফ্লাইওভারটি পর্যবেক্ষণের আগে এ বিষয়ে তারা এএনএনএ কে লিখিত তথ্য দিতে বলে।”

যদিও স্থানীয় কর্তৃপক্ষ এএনএসএ-র দাবি অস্বীকার করেছে।