আফগানিস্তানে আফিমের উৎপাদন ৪৩% বেড়েছে
আফগানিস্তানে গত বছর আফিমের উৎপাদন ৪৩ শতাংশ বেড়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এ তথ্য জানিয়েছে।
পপি চাষের জমির পরিমাণ ১০ শতাংশ বেড়ে ২ লাখ ১ হাজার হেক্টর জমিতে দাঁড়িয়েছে বলে রোববার জানিয়েছে সংস্থাটি। এছাড়া, দেশটিতে পপি ক্ষেত বা ফসল ধ্বংসের পরিমাণও গত বছরের তুলনায় ৯০ শতাংশের বেশি কমেছে।
পপি ফুল থেকেই আফিম উৎপাদিত হয়। আর আফিম থেকে তৈরি হয় হেরোইন।
আফগানিস্তান বিশ্বের শীর্ষস্থানীয় আফিম উৎপাদনকারী দেশ। আফিম উৎপাদন আফগানিস্তানে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হলেও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কারণে এর উৎপাদন বন্ধ করা যাচ্ছে না।
যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি আফিম উৎপাদিত হয়, সে এলাকাগুলোতে চলতি বছর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পপি ধ্বংস করা হয়নি।
প্রসঙ্গত, পপি ফুল থেকেই আফিম উৎপাদিত হয়। আর আফিম থেকে তৈরি হয় সর্বনাশা হেরোইন। আফগানিস্তান বিশ্বের শীর্ষস্থানীয় আফিম উৎপাদনকারী দেশ।
আফিম উৎপাদন আফগানিস্তানে অপরাধ হিসেবে বিবেচিত হলেও দেশটির দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কারণে এর উৎপাদন বন্ধ করা যাচ্ছে না। তাছাড়া, তালেবানদের দখল করা এলাকাগুলোতেও অবাধে আফিম চাষ হয়।
