ইরানে ২ আমেরিকান-ইরানির জেল
যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে ইরান।
ইরানের বিচার বিভাগের অফিসিয়াল নিউজ ওয়েবসাইট মিজান এর বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, সিয়ামাক নামাজি ও তার ৮০ বছর বয়সী বাবা বকর নামাজি।
ব্যবসায়ী সিয়ামাক গতবছর অক্টোবরে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ইরানে গেলে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর তাকে আটক করে।
আর এ বছর ফেব্রুয়ারিতে বকরকে গ্রেপ্তার করা হয়।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সাবেক কর্মকর্তা বকর যুক্তরাষ্ট্র সমর্থিত ইরানের শাহ সরকারের আমলে দেশটির তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন।
