২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বন‌্যায় মৃত ২১, পানির নিচে লাখো ঘরবাড়ি

ভিয়েতনামের মধ‌্যাঞ্চলে প্রবল বন‌্যায় অন্ততপক্ষে ২১ জনের মৃত‌্যু হয়েছে। বন‌্যায় ওই অঞ্চলের লাখো বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 12:18 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

বিবিসি বলছে, সবচে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াং বিন প্রদেশে।  বন‌্যায় প্রদেশটিতে ১১ জন মানুষের মৃত‌্যু হয়েছে, ফসল ধ্বংস হয়েছে এবং গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে।

মুষলধারে বৃষ্টির কারণে অঞ্চলটিতে বন‌্যার সৃষ্টি হয়েছে। কিন্তু স্থানীয় গণমাধ‌্যম জানিয়েছে, পানিবিদ‌্যুতের পানি সংরক্ষণাগার থেকে আকস্মিক পানি ছেড়ে দেওয়ার ফলে বন‌্যা পরিস্থিতির আরো অবণতি হয়েছে।

ঘূর্ণিঝড় সারিকা যদি ভিয়েতনামে আঘাত হানে তবে আবহাওয়া আরো খারাপ হবে।

রোববার ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের মূল দ্বীপ লুজোন অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে গেছে।

ঘূর্ণিঝড় সারিকার আঘাত হানার আগে লুজোন থেকে কয়েক হাজার মানুষকে  সরিয়ে নেওয়া হয়েছিল।  এর তাণ্ডবে সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও, বিদ‌্যুৎ সরবরাহ ব‌্যবস্থা বিঘ্নিত হয় এবং গাছ-পালা ভেঙে পড়ে।

আগামী সপ্তার প্রথম দিকে ঘূর্ণিঝড় সারিকা ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ‌্যম জানিয়েছে, বন‌্যায় কুয়াং বিন প্রদেশে ৭০ হাজারেরও বেশি ঘরবাড়ি এবং হা থিন প্রদেশে প্রায় ২৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।