২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারমুডায় হ‌্যারিকেন নিকলের আঘাত

হ‌্যারিকেন নিকল বারমুডায় আঘাত হেনে আটলান্টিক মহাসাগরের দিকে চলে গেছে। তবে যাওয়ার আগে দেশটির কিছুটা ক্ষয়ক্ষতি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 03:41 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

বিবিসি বলছে, হ‌্যারিকেন নিকলকে ক‌্যাটাগরি চার থেকে ক‌্যাটাগরি তিনে নামিয়ে আনা হলেও এখনো এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২৫ মাইলেরও বেশি।

উদ্ধারকর্মীরা বারমুডার রাস্তা-ঘাট পরিষ্কার করা, বাড়ি-ঘর মেরামত এবং বিদ‌্যুৎ সংযোজন ব‌্যবস্থা পুনর্বহালের চেষ্টায় চালিয়ে যাচ্ছে।

গেল সপ্তায় হ‌্যারিকেন ম‌্যাথিউয়ের আঘাতে হাইতির বেশকিছু অংশে ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়, শতাধিক মানুষ প্রাণ হারান। 

বারমুডার প্রধানমন্ত্রী মাইকেল ডানক্লে রয়টার্সকে বলেন, “এখনো পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা গুরুতর আহত কেউ হয়েছেন এমন কোনো আভাস আমরা পাইনি।”

বারমুডার আবহাওয়া সংস্থার উপ-পরিচালক জেমস ডজসন বলেন, “নিকল সরে যাচ্ছে।”

যতটা ভয়াবহতার আশঙ্কা করা হয়েছিল, নিকল ততটা বিধ্বংসীরূপে আঘাত না হানলেও দ্বীপরাষ্ট্রটির অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশকিছু দেয়াল ধসে পড়েছে, রাস্তা ধ্বংস হয়েছে এবং বেশকিছু নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হ‌্যারিকেন নিকলের কারণে বৃহস্পতিবার দেশটির স্কুল ও সরকারি অফিস সব বন্ধ রাখা হয়। বিমানের বেশকিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে।