২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

কয়েকমাস ধরে সরকার বিরোধীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

বিবিসি বলছে, টেলিভশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেগন এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কাছে নাগরিকদের নিরাপত্তা সবার আগে। এর বাইরে অবকাঠামো প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, প্রশাসন এবং আদালত ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে চাই।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির বৃহত্তম দুইটি জাতিগোষ্ঠী ওরোমো ও আমহারার মানুষেরা কয়েক মাস ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।

তাদের অভিযোগ টিগরেয়ান জাতিগোষ্ঠীর অল্পকিছু অভিজাত মানুষ ইথিওপিয়ার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।

গেল রোববার ওরোমো জাতিগোষ্ঠীর একটি উৎসবে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ৫৫ জনের মৃত্যুর পর সহিংস বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।

মানবাধিকার সংস্থাগুলো জানায়, কয়েকমাসের বিক্ষোভে দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, আটক হয়েছেন হাজার হাজার মানুষ।