২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

মরক্কোর ক্ষমতাসীন ইসলামপন্থি জাস্টিস অ্যান্ড ডেভলাপমেন্ট পার্টি (পিজেডি) দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 10:30 AM

Updated : 12 Apr 2022, 03:02 AM

বিবিসি বলছে, ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায় দলটি ৯৯টি আসনে জয়ী হয়েছে। আর প্রতিদ্বন্দ্বী অথেনটিসিটি অ্যান্ড মর্ডানিটি পার্টি ৮০টি আসন পেয়েছে।

জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় পিজেডি জানিয়েছে, অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের যে ধারা তারা সৃষ্টি করেছে, দ্বিতীয় মেয়াদে তারা সেই ধারাবাহিকতা রক্ষায় জোর দেবে।

২০১১ সালে সাংবিধান সংস্কারের পর মরক্কোয় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হল।

রক্ষণশীল ইসতিকলাল পার্টি ৩১ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

অন্যান্য দলগুলোর মধ্যে ৩০৫টি আসন বণ্টন করা হবে। এর পাশাপাশি নারীদের জন্য ৯০টি আসন বরাদ্দ রয়েছে।

দলগুলোর তালিকা অনুযায়ী আনুপাতিক হারে আসনগুলো বণ্টন হবে।

দেশটির প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন পিজেডি ২০১১ সালে জোটগত নির্বাচনের মাধ্যমে সবচে বড় দল হিসেবে আবির্ভূত হয়।