২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ে তুর্কি সেনা নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে একজন তুর্কি সেনা নিহত ও অপর তিন সেনা সামান্য আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Oct 2016, 01:42 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

এ সময় আইএসের ১৮ জঙ্গি ‘অস্ত্র ত্যাগ’ করেছেন বলে বুধবার তুর্কি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়।

অন্যদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইসলামিক স্টেটের জঙ্গিদের অবস্থান লক্ষ করে নয় দফা বিমান হামলা চালিয়েছে। তাতে পাঁচজঙ্গি অস্ত্র ত্যাগ করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

চলতি বছরের অগাস্ট থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে তুর্কি সামরিক বাহিনী। এরপর থেকে প্রতিদিনই নিজেদের কার্যক্রম-অভিযান সম্পর্কে বিবৃতি দিয়ে আসছে তারা।