২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৪,৬৫৫’ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ইতালির

ইতালির উপকূলরক্ষী বাহিনী লিবিয়া উপকূলে ৩০টিরও বেশি অভিযান চালিয়ে প্রায় ৪,৬৫৫ জন অভিবাসনপ্রত্যাশীকে রক্ষা করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Oct 2016, 01:30 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

মঙ্গলবারের এই অভিযানগুলোয় ২৮টি লাশও উদ্ধার করা হয়েছে বলে বুধবার ইতালির উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

১০,০০০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে মাত্র দুইদিনে উদ্ধার করা হয়েছে। মানবপাচারকারীরা অনুকূল আবহাওয়ার সুযোগে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকা ভাসিয়েছিল।

এই সময়ের মধ্যে অন্ততপক্ষে ৫০ জন মানুষ বিপদসংকুল সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

সর্বসাম্প্রতিক হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্ততপক্ষে ১ লাখ ৪২ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। আর সমুদ্র পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ৩,১০০ জন মানুষ।