২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাহান্নামে যান’, ওবামাকে বললেন দোতার্তে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্পর্ক ছেদের’ ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘জাহান্নামে যান’ বলে ফের তাচ্ছিল্য করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2016, 09:08 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রসহ আরও নির্দিষ্ট কিছু অস্ত্র ফিলিপিন্সের কাছে বিক্রি করতে রাজি হয়নি জানিয়ে তিনি বলেন, এতে তার কিছু আসে যায় না। কারণ, এ অস্ত্র তিনি চীন এবং রাশিয়ার কাছ থেকেই পাবেন।

দোতার্তে বলেন, “যদিও িএকথা শুনতে আপনার (ওবামা) জঘন্য লাগতে পারে, কিন্তু দেশের অখণ্ডতা রক্ষা করা এবং জনগণের সুস্বাস্থ্য বজায় রাখার ব্যবস্থা করা আমার পবিত্র দায়িত্ব।”

“যদি আপনি (আমার কাছে) অস্ত্র বিক্রি করতে না চান তবে আমি রাশিয়ার কাছে যাব। আমি আমার জেনারেলদের রাশিয়া পাঠিয়েছি এবং রুশ সরকার বলেছে, ‘উদ্বিগ্ন হবেন না। আপনার প্রয়োজনীয় সব কিছুই আমাদের কাছে আছে’।”

“আর চীন বলেছে, ‘শুধু আসুন, (চুক্তি) সক্ষর করুন এবং সবকিছু পাঠিয়ে দেয়া হবে’।”

গত মাস থেকেই যুক্তরাষ্ট্রের দিকে কথার গোলা ছুঁড়েন দোতার্তে।

দায়িত্ব গ্রহণের পর দেশকে মাদকমুক্ত করতে প্রশাসনকে মাদক চোরাকারবারীদের ‘দেখামাত্র গুলির’ অনুমতি দেন দোতার্তে। যার ফলে ফিলিপিন্সে বিচারবর্হিরভূত হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়ে গেছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। গত মাসে লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে এ বিষয়ে দোতার্তের সঙ্গে ওবামার আলোচনার কথা ছিল।

কিন্তু তার আগেই দোতার্তে ওবামাকে ‘বেশ্যার পুত্র’ বলে গালি দিয়ে পরিস্থিতি জটিল করে তোলেন। বাতিল হয়ে যায় তাদের বৈঠক।