২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা নিহত

মিশরে মুসলিম ব্রাদারহুডের একজন জ্যেষ্ঠ নেতা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 10:49 AM

Updated : 12 Apr 2022, 03:00 AM

বিবিসি বলছে, এক বিবৃতিতে জানানো হয়, ব্রাদারহুডের নেতা মোহামেদ কামাল অন্য একজন সদস্যসহ সোমবার এক বন্দুকযুদ্ধে নিহত হন।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, কামাল ওই গোষ্ঠীটির অস্ত্র বিষয়ক শাখার দায়িত্বে ছিলেন।

যদিও ব্রাদারহুড একটি শান্তিপূর্ন সংগঠন হিসেবেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে বলে দাবি করে আসছে।

নিহত মোহামেদ কামালের অনুপস্থিতিতেই তাকে মিশরীয় আদালত দুই দফা যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত করেছিল।

মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, তিনি (কামাল) সোমবার থেকে নিখোঁজ ছিলেন।