চীনে বয়স্ক মানুষের সংখ্যা দাঁড়াবে ২৪ কোটিতে
চীনে ২০২০ সাল নাগাদ ৬০ কিংবা তারও বেশি বয়সের মানুষের সংখ্যা দাঁড়াবে ২৪ কোটিতে।
চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের উপ-প্রধান লিউ কিয়ানের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা রোববার বলেছে, ২০২০ সাল নাগাদ চীনের মোট জনসংখ্যার ১৭ শতাংশই হবে বয়স্ক মানুষ।
লিউ জানান, চীনে ক্রণিক অসুস্থ রোগীর সংখ্যা ২৬ কোটিরও বেশি। এ সমস্ত অসুস্থতায় চীনে ৮৬ শতাংশেরও বেশি মানুষ মারা যায়।
তিনি আরও জানান, গত বছর চীনে জনস্বাস্থ্যে বার্ষিক মাথাপিছু ব্যয় ছিল আনুমানিক প্রায় ৪৭ কোটি।
চীনে দ্রুত নগরায়ন ঘটে বেশি বয়সী মানুষের সংখ্যা বাড়ছে৷ ২০০০ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ছিল ১শ' ২৭ কোটি৷
