২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদ ও নাইজারের অভিযানে ১২৩ বোকো হারাম জঙ্গি নিহত

চাদ ও নাইজারের সামরিক বাহিনীর যৌথ অভিযানে জুলাই থেকে এ পর্যন্ত ১২৩ জন বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Oct 2016, 03:08 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

চলতি বছরের জুনের প্রথমদিকে নাইজারে জঙ্গিদের আকস্মিক হামলায় ৩০ সেনা নিহত হওয়ার পর চাদ ও নাইজারের সামরিক বাহিনী ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে।

নাইজারে ওই হামলা ছিল দেশটির ইতিহাসে সবচে প্রাণক্ষয়ী হামলা।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল মোস্তফা লেদরু বলেন, যৌথ অভিযানে দুই দেশের ১৪ জন সেনা নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

“উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে”- যোগ করেন তিনি।

বোকো হারাম নাইজেরিয়া-ভিত্তিক হলেও প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীর মিলিত হয়ে জঙ্গিগোষ্ঠীটি মোকাবিলা করছে। এই জোট বাহিনীর মধ্যে নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদের পাশাপাশি নাইজারের সেনারাও রয়েছেন।

বোকো হারাম জঙ্গিরা ওই অঞ্চলে ‘ইসলামি খিলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালাচ্ছে।