২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণ ‘সন্ত্রাসী তৎপরতা’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম‌্যানহাটনে  ঘটা বোমা বিস্ফোরণকে সন্ত্রাসী তৎপরতা বলেই জানিয়েছেন গভর্নর এন্ড্রু কুমো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 09:17 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

তবে এ ঘটনায় আন্তর্জাতিক কোনও গোষ্ঠী জড়িত থাকার যোগসূত্র পাওয়া যায়নি।

গভর্নর কুমো বলেন, বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বড় ধরনের কোনও হতাহতের ঘটনা না ঘটায় আমরা বেঁচে গেছি।

শনিবার রাতের  ম্যানহাটনের চেলসি এলাকা ওই  বিস্ফোরণে ২৯ জন আহত হয়ি। পরিবহন এলাকাগুলোতে ১ হাজারের মতো অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা পাঠানো হচ্ছে।

গভর্নর বলেন, “যে ই বোমা পেতে থাকুক না কেন আমরা তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার করব।”

বিস্ফোরণস্থল থেকে চার ব্লক  দূরে  দ্বিতীয় একটি ডিভাইস পাওয়া যায় এবং সেটি নিরাপদে অপনারণ করা হয় বলে জানিয়েছে বিবিসি।

Image
ম‌্যানহাটনের চেলসিতে বিস্ফোরণস্থলের কাছে নিউ ইয়র্ক শহরের দমকলকর্মীরা দাঁড়িয়ে আছেন; ১৭ সেপ্টেম্বর, ২০১৬। রয়টার্স

ম‌্যানহাটনের চেলসিতে বিস্ফোরণস্থলের কাছে নিউ ইয়র্ক শহরের দমকলকর্মীরা দাঁড়িয়ে আছেন; ১৭ সেপ্টেম্বর, ২০১৬। রয়টার্স

রোববার বিস্ফোরণস্থলের কাছে সাংবাদিকদেরকে গভর্নর কুমো বলেন,“নিউ ইয়র্কে  বোমা বিস্ফোরণ নিশ্চিতভাবেই সন্ত্রাসী কর্মকান্ড।” তবে তিনি বলেন, এখন পর্যন্ত ইসলামিক স্টেট এর মত কোনও আন্তর্জাতিক গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

গভর্নর আরও বলেন, “আমরা নিউ ইয়র্কের জনজীবনকে এ ধরনের মানুষ এবং হুমকির মুখে বিঘ্নিত হতে দেব না। এটি স্বাধীনতা, এটি গণতন্ত্র। আমরা তাদেরকে আমাদের কাছ থেকে তা কেড়ে নিতে দেব না।”

“তারা ত্রাস সৃষ্টি করতে চায়। তারা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে মানুষজনকে আতঙ্কিত করে তুলতে চায়। আমরা তাদেরকে আতঙ্ক সৃষ্টি করতে দেব না।”

গভর্নর হিসাবে হামলার এ দুঃস্বপ্নের মুখোমুখি দাঁড়াতেই হবে জানিয়ে কুমো মানুষজনকে আশ্বস্ত করে বলেন, “এ মুহুর্তে আসন্ন আর কোনও হামলার হুমকি আছে এমন মনে করার কোনও কারণ নেই।”

তিনি জানান,  নিউ ইয়র্কে পাওয়া দুটো ডিভাসেরই নকশা একইরকম। তবে শনিবার নিউ জার্সিতে বিস্ফোরিত পাইপ বোমাটা ভিন্নরকম ছিল। এতে কেউ আহত হয়নি।