২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিপণীবিতানে ছুরিকাঘাতে আহত ৮

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ‌্যের সেন্ট ক্লাউডে একটি বিপণীবিতানের বেসরকারি নিরাপত্তা কর্মীর পোশাক পরা এক হামলাকারীর ছুরিকাঘাতে অন্তত আটজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

এক পুলিশ কর্মকর্তার গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় শনিবার রাত ৮টার পরপরই সেন্ট ক্লাউডের ক্রসরোডস বিপণীবিতানে হামলার ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

এ সময় সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিলে বলে জানিয়েছেন সেন্ট ক্লাউড পুলিশের শীর্ষ কর্মকর্তা উইলিয়াম ব্লেয়ার অ‌্যান্ডারসন।

প্রত‌্যক্ষদর্শীরা গণমাধ‌্যমকে জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন।

আহত আটজনকে সেন্ট ক্লাউড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো।

পুলিশ বলেছে, “আমরা নিশ্চিত করছি, ছুরিকাঘাতকারী বলে ধারণা করা ব‌্যক্তি বিপণীবিতানের ভিতরে মরে পড়ে আছে।”

হামলাকারী একজনই ছিলেন এবং তার কাছে অন্তত একটি ছুরি ছিল বলে নিশ্চিত করেছেন অ‌্যান্ডারসন।

তিনি আরও বলেন, “এটি সন্ত্রাসী হামলা কিনা, আমি তা বলতে চাচ্ছি না, কারণ আমরা তা জানিনা।”

হামলার উদ্দেশ‌্য বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।