২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের হামলায় দুই তুর্কি সেনা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দুই তুর্কি সেনা নিহত ও আরো পাঁচ সেনা আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2016, 10:10 AM

Updated : 12 Apr 2022, 02:50 AM

উত্তরাঞ্চলের আল ওয়াকফ গ্রামের কাছে দুটি তুর্কি ট্যাঙ্কের ওপর চালানো রকেট হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী।

নিজেদের সীমান্তবর্তী সিরীয় এলাকাগুলো থেকে আইএসকে হটিয়ে দিতে সম্প্রতি প্রথমবারের মতো সিরিয়ায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। ২৪ অগাস্ট অভিযান শুরুর দিনটিতেই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) তুর্কি সমর্থিত অংশটি আইএসকে বিতারিত করে সীমান্ত শহর জারাবলুসের নিয়ন্ত্রণ নেয়। 

ইউফ্রেতিস শিল্ড নামের এই অভিযানের অংশ হিসেবে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা আইএসের দখল থেকে আরো দুটি গ্রাম ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী।

তবে এ লড়াইয়ে দুই বিদ্রোহী যোদ্ধা নিহত ও আরো দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।