২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় মিলল ডাইনোসরের পায়ের ছাপ

শামুক কুড়াতে গিয়ে ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার করে বসেছেন অস্ট্রেলিয়ার এক নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 10:58 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

বিবিসি জানায়, অস্টেলিয়ার পশ্চিমের শহর ব্রুমে’র কেবল সৈকতে বিশাল আকৃতির ওই পায়ের ছাপ খুঁজে পান ৩৭ বছর বয়সী বিন্দি লি পর্থ।

ব্রুমের উপকূলে এর আগে ১৩ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া গেছে। কিন্তু কেবল সৈকতের মত জনপ্রিয় স্থান যেখানে প্রচুর পর্যটকের আনাগোনা রয়েছে, এরকম স্থানে ফসিলে পরিণত হওয়া কোটি কোটি বছরের পুরনো এ ধরনের পায়ের ছাপ খুঁজে পাওয়ার নজির নেই।

লি পর্থ বলেন, তিনি যখন প্রথম পায়ের ছাপগুলো দেখতে পান তখন ওটা সত্যি বলে বিশ্বাস করতে পারেননি।

একগাদা পাথরের চারপাশে শামুক কুড়ানোর সময় তিনি ওই ছাপগুলো দেখতে পান।

দুই বছর আগে ব্রুমের বাসিন্দা পর্থ বলেন, ওই এলাকায় এর আগে তিনি শতাধিকবার গিয়েছেন।

তিনি সেখানে মোট ছয়টি পায়ের ছাপ খুঁজে পান।

তিনি বলেন, “১৩০ কোটি বছর আগের পায়ের ছাপের উপর দাঁড়িয়ে থাকা অসাধারণ অভিজ্ঞতা।”