২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমানের হামলা

তুর্কি যুদ্ধবিমানগুলো ইরাকের উত্তরাঞ্চলে ১২টি লক্ষ্যে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Sep 2016, 12:23 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

সোমবার দিনের শেষভাগে এই হামলা চালানো হয় বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

আঙ্কারার দাবি অনুযায়ী, নিষিদ্ধঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-এর নেতারা যে অঞ্চলটিতে অবস্থান করছেন সেখানেই হামলা চালানো হয়েছে।

তুর্কি সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইরাকের মেতিনা এবং হাকুর্ক অঞ্চলে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বিবৃতিতে বলা হয়নি।

এরআগেও এ ধরনের হামলার ক্ষেত্রে তুর্কি কর্তৃপক্ষের ভাষ্য ছিল, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিই (পিকেকে) ছিল সেসব হামলার লক্ষ্য।

তিন দশক ধরে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে তুর্কি সরকারের বিরুদ্ধে পিকেকে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।