২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোর কয়েকটি এলাকা সেনাদের দখলে

সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। যেগুলো গতমাসে বিদ্রোহীদের দখলে চলে গিয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:57 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

কয়েকটি খবর বলা হয়েছে, সরকারি সেনারা শহরের দক্ষিণে দুটো সামরিক একাডেমি পুনর্দখল করেছে এবং সম্প্রতি স্থাপন করা বিদ্রোহীদের রসদ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে।

সরকারি অভিযানে বিমান হামলা চালিয়ে সহায়তা করেছে সিরিয়া এবং রাশিয়া। শহরটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের বাস।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ নিশ্চিত করে জানিয়েছে, সরকারি সেনারা আরমেমেন্টস একাডেমি এবং এয়ার ফোর্স টেকনিক্যাল কলেজ পুনর্দখল করেছে।

অবজারভেটরির পরিচালক রমি আব্দুল রহমান বলেছেন, “সেনাবাহিনী আর্টিলারি একাডেমি দখল করেছে। ফলে তারা সব একাডেমির নিয়ন্ত্রণ নিয়েছে এবং পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পুরোপুরি অবরুদ্ধ।”