২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী সঙ্কটের ছবি তুলে গ্রিক ফটোগ্রাফারের পুরস্কার জয়

গত বছর সমুদ্র পাড়ি দিয়ে দলে দলে লেসবস দ্বীপে পাড়ি জমানো শরণার্থীদের ছবি তুলে ফরাসি ‘ভিজা দো’ সংবাদ আলোকচিত্র পুরস্কার জিতেছেন গ্রিক ফটোগ্রাফার এরিস মেসিনিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:15 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

বিবিসি’র খবরে বলা হয়, ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি তে কাজ করা মেসিনিস এর আগে যুদ্ধক্ষেত্রের ছবি তুলে বেশ কয়েটি পুরস্কার জিতেছেন।

তবে নিজ দেশে এমন ছবি তুলতে হবে এমনটা কল্পনাও করেননি বলে মন্তব্য করেন মেসিনিস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন মেসিনিস। ওই ছবিতে সমুদ্র থেকে ছোট্ট একটি শরণার্থী শিশুকে বাঁচাতে দেখা যায় তাকে।

মেসিনিস বলেন, (দায়িত্বরত অবস্থায়) একই সঙ্গে ছবি তোলা এবং কাউকে উদ্ধারের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব নেই।

“আমরা সব সময়ই ঘটনার সঙ্গে নিজেদের জড়িয়ে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করি।”

“কিন্তু কিছু কিছু সময়ে বিপদে পড়া কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভালো। এটি একটি পেশাদারী সিদ্ধান্ত।”