২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভুল শিশুকে দাহ

অস্ট্রেলিয়ায় একটি হাসপাতালের কর্মী সদ্যোমৃত এক শিশুর পরিচয় নির্ধারণে ভুল করায় সেই শিশুটিকে দাহ করা হয়েছে। যদিও বাবা-মা শিশুটিকে সমাধিস্ত করতে চেয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2016, 11:27 AM

Updated : 12 Apr 2022, 02:47 AM

বিবিসি বলছে, একটি সদ্যোমৃত শিশু ও একটি গর্ভপাতজনিত কারণে জন্ম নেওয়া মৃত শিশুকে দেওয়ার কম্বলের আইডি ট্যাগ বিভ্রান্তির কারণে গেল বছর সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতালে এই ঘটনাটি ঘটে।

সিডনির অপর একটি হাসপাতালেও এক নবজাতককে ভুল করে ‘লাফিং গ্যাস’ প্রয়োগ করায় তার মৃত্যু হয়েছিল।

ওই ঘটনাগুলোর জন্য নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী জিলিয়ান স্কিনার ক্ষমা চেয়েছেন।

বাজেট নির্ধারণী একটি কমিটিকে স্কিনার বলেন, “তাদের এই বিপর্যয়ের জন্য, এ ধরনের অনভিপ্রেত ঘটনার আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

বিরোধী দল লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, স্বাস্থ্যসেবা খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য স্কিনারকে বরখাস্ত করা উচিৎ।

অবশ্য নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার মাইক বেয়ার্ড হাসপাতালগুলোতে ঘটা এই দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর বিরূপ পরিস্থিতি মোকাবিলা করার বিষয়টি তিনি অনুধাবন করতে পেরেছেন।

বেয়ার্ড বলেন, “জুলিয়ান স্কিনার অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন।”