২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের নিসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬

ফ্রান্সের নিস শহরে জনতার ওপর লরি উঠিয়ে দিয়ে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 03:34 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের রাতে নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল চত্বরে হামলাটি চালানো হয়েছিল। 

ফরাসি এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ওই হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঘটনার রাতে ৮৩ জন নিহত হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হল। এতে নিস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জন হল।

সবশেষ মারা যাওয়া আহতের নাম প্রকাশ করা হয়নি। তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানানো হয়েছে।

ফ্রান্সে বসবাসকারী তিউনিসিয়ায় জন্ম নেওয়া মোহামেদ ল্যউইজ বুলেল হামলাটি চালিয়েছিল।

তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

নিহতদের মধ্যে ১০ জন শিশু-কিশোর রয়েছে।