কেনিয়ায় পুলিশের গুলিতে সন্দেহভাজন সন্ত্রাসী নিহত
রুয়ান্ডার রাজধানী কিগালির শহরতলীতে সন্দেহভাজন এক সন্ত্রাসীর সঙ্গে তিনঘণ্টা বন্দুকযুদ্ধের পর গুলিতে ওই সন্ত্রাসী নিহত হয়েছেন।
বিবিসি বলছে, মধ্যরাতে একটি বাড়িতে ওই সন্দেজভাজন সন্ত্রাসী অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে লড়াই শুরু করে। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ বলছে, সম্প্রতি তারা বিদেশি সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সম্ভাব্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন।
চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য সদস্য সংগ্রহের অভিযোগে সন্দেহভাজন ইসলামধর্মীয় একজন নেতা কিগালিতে পুলিশের গুলিতে নিহত হন।
বুধবার পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন সন্ত্রাসীকে চানি বোনিগাবা বলে সনাক্ত করেছে পুলিশ। তার বাড়ি দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা রুবাভুতে।
