২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সরকারবিরোধী ব্রিটিশ এমপির দুই রাত কাটল স্পেনের পুলিশ সেলে

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবকারী ব্রিটিশ এমপি সাইমন ডানজুক বিচ্ছেদ ঘটে যাওয়া স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে স্পেনে গ্রেপ্তার হয়ে দুই রাত পুলিশ হেফাজতে কাটিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 01:35 AM

Updated : 20 Aug 2022, 01:29 PM

কারেন ডানজুকের সঙ্গে ঝগড়ার পর স্পেনের আলিকান্তেতে ৪৯ বছর বয়সী এই এমপিকে দুই রাত পুলিশ সেলে থাকতে হয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

১৭ বছরের একটি মেয়েকে ‘অশোভন’ বার্তা পাঠানোর কথা স্বীকার করার পর গত ডিসেম্বরে রোচডেলের এই এমপিকে বহিষ্কার করে লেবার পার্টি।

কারেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদে যাওয়া ডানজুকের বিরদ্ধে কোনো অভিযোগ দায়ের না করেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে স্পেনিশ পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়।

Image
গত মার্চে ঢাকায় বিএনপির জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাইমন ডানজুক (ডানে)।

গত মার্চে ঢাকায় বিএনপির জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাইমন ডানজুক (ডানে)।

গত ১৯ মার্চ ঢাকায় বিএনপির জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডানজুক। পরে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বলেন তিনি।

গত মে মাসে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ কমন্সে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন ডানজুক। দ্রত সময়ের মধ‌্যে ‘যথাযথ’ নির্বাচন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগের জন‌্য এই নিষেধাজ্ঞার কথা বলেছিলেন তিনি।

মে মাসেই এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে ‘সংঘাত’ চলতে থাকলে ব্রিটেনে বড় সংখ‌্যায় আশ্রয় প্রার্থী যেতে পারে।

“সেখানে যদি গৃহযুদ্ধ শুরু হয়, তাহলে বহু আশ্রয় প্রার্থী এই দেশে আসতে চাইবে।”