২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অ্যাপার্টমেন্টে দেশটির বিশেষ বাহিনীর অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 01:37 AM

Updated : 12 Apr 2022, 02:41 AM

বুধবার রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

তাদের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার চেষ্টার সঙ্গে জড়িত অন্তত তিনজনের সন্ধানে ওই অ্যাপার্টমেন্টে অভিযানে যায় রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় ওই বাসায় থাকা সবাইকে আত্মসমর্পণের আহ্বান জানানোর পর তারা গুলি ছোড়া শুরু করলে পাল্টা গুলিতে চারজন নিহত হয়।

নিহতদের মধ্যে তিনজনের যালিম সেবজুকভ, আস্তেমির সেরিয়েভ এবং ভায়চেস্লভ নাইরব নামে তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করেছে রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট।

বিবিসি বলছে, উত্তর ককেশাস অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তবে সেন্ট পিটার্সবার্গে সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের খোঁজে এ ধরনের অভিযানের ঘটনা সচরাচর দেখা যায় নি।