২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিহত ৪

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে সংঘর্ষে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 01:26 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

এনডিটিভি বলছে, মঙ্গলবার এই চারজন নিহত হওয়ার মধ্যদিয়ে ৮ জুলাই থেকে রাজ্যটিতে শুরু হওয়া সংঘাত-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়াল।

এসব সহিংসতায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৫ হাজার মানুষ। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন।

মঙ্গলবার বিক্ষোভকারীরা বাদগাম জেলার মাগাম গ্রাম নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ফাঁকা গুলি ছোঁড়ে।

৮ জুলাই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের ২২ বছর বয়সী সদস্য বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মির উপত্যাকাজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

তারপর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় থেকেই কাম্মিরে অধিকাংশ এলাকাতেই সান্ধ্য আইন জারি করা আছে।