২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় অস্ত্রের মুখে ১০ জনকে অপহরণ

মেক্সিকোর সমুদ্রতীরবর্তী অবকাশযাপন কেন্দ্র পুয়ের্তো ভালার্তায় একটি জনপ্রিয় রেস্টুরেন্টে খাবার সময় ১০ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 11:57 AM

Updated : 12 Apr 2022, 02:40 AM

বিবিসি বলছে, ভারী অস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা দুটি বড় গাড়িতে করে জিম্মিদের নিয়ে গেছে।

পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের পুলিশ চার নারীর অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছে। ওই চার নারী হয় অপহরণকারীদের কবল থেকে পালিয়েছেন নয়তো তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুয়ের্তো ভালার্তার পর্যটকদের প্রধান আকর্ষণীয় স্থানের কাছেই এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়।

তবে স্থানীয় গণমাধ্যম বলছে ১৬ জনেরও বেশি ব্যক্তিকে অপহরণ করা হয়েছে।

পুয়ের্তো ভালার্তার নিরাপত্তা কমিশনার জেসুস হোসে রদ্রিগো ক্যাম্পোই বলেন, “অস্ত্রধারীদের সাত থেকে আটজনের একটি দল ওই রেস্টুরেন্টটিতে ঢুকে সবাইকে মেঝেতে শুয়ে পরতে বলে। আমরা সত্যিই জানিনা এরপর কি ঘটেছে।”