ইয়েমেনে দুই শহর আল কায়েদা মুক্ত, নিহত ৪০
ইয়েমেনের পূর্বাঞ্চলে আরব কোয়ালিশন বাহিনীর বিমান হামলার সহায়তায় সেনাবাহিনী আল কায়েদা জঙ্গিদের দুটো ঘাঁটি দখল করেছে। লড়াইয়ে নিহত হয়েছে ৪০ আল কায়েদা যোদ্ধা। স্থানীয় এক কর্মকর্তা ও অধিবাসীরা একথা জানিয়েছে।
আবিয়ান প্রদেশের জিনজিবার এবং জার শহর দুটি সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে ফোনে রয়টার্সকে জানিয়েছেন প্রদেশটির গভর্নর আল-খাদের মোহাম্মদ আল সাঈদি।
অভিযানে তিন ব্রিগেড সেনা অংশ নিয়েছে এবং দুই শহরেই লড়াইয়ে আল কায়েদা ইন এরাবিয়ান পেনিনসুলার (একিউএপি) ৪০ সদস্য নিহত হয়েছে বলে জানান তিনি। অভিযানে তিন সেনা নিহত এবং আরও কয়েক সেনা আহতও হয়েছে।
তবে শহরদুটি আল কায়েদা মুক্ত হওয়ায় এলাকার অধিবাসী এবং যোদ্ধারা সবাই খুব খুশী হয়েছে বলে জানান গভর্নর।
