২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার জোড়া যমজ শিশুর জন্য সাহায্যের আবেদন

সিরিয়ার দুমায় জন্মগ্রহণ করা জোড়া যমজ শিশুর অস্ত্রপচারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছেন দেশটির চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 07:35 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

সিরিয়ার যেসব অঞ্চলে এখনো প্রচণ্ড যুদ্ধ চলছে দুমা তার একটি।

সেখানে গত জুলাইয়ে বুক ও পেটের দিকে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয় নওরোজ ও মোয়াজের।

জন্মের পরপরই তাদের রাজধানী দামেস্কের একটি শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।

দ্রুত অস্ত্রপচার করা সম্ভব না হয়ে শিশু দুইটিকে বাঁচানো যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিরিয়ার চিকিৎসকরা। অস্ত্রপচারের জন্য তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছেন।

যদিও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে জোড়া যমজদের সফল অস্ত্রপচারের ঘটনা খুবই বিরল।

জোড়া যমজ নওরোজ ও মোয়াজকে তাদের মা ও খালা দেখভাল করছেন।

সিরিয় আরব রেড ক্রিসেন্ট এর টুইটার একাউন্ট ও ফেসবুক পাতায় অনেক মানুষ শিশুদুইটি মঙ্গল কামনা করেছে।