২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে হামলায় ৩ সেনা নিহত

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে এক হামলায় তিন তুর্কি সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2016, 02:47 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

ধারণা করা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বুধবারের এই হামলাটি চালিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ইরাকের উত্তরাংশ থেকে বিচ্ছিন্নতাবাদীরা রকেটসহ দূরপাল্লার অস্ত্র দিয়ে একটি সেনাযানে হামলা চালায়।

সামরিক ওই যানটি উলুদেরা জেলার কাছে একটি সড়ক দিয়ে যাচ্ছিল।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো প্রাথমিকভাবে পাঁচ সেনা নিহত ও আট সেনা আহত হওয়ার কথা বলেছিল।

গেল বছর থেকে পিকেকে আড়াই বছরের অস্ত্রবিরতি ত্যাগ করার পর দুই দশকের মধ্যে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে সবচে ভয়াবহ হামলাগুলো হচ্ছে।

পিকেকে-কে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী বলে বিবেচনা করে।

গোষ্ঠীটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতায় ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই কুর্দি জাতিগোষ্ঠীর।