২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সঙ্গীতানুষ্ঠানে দুর্ঘটনায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সঙ্গীতানুষ্ঠান দেখতে এসে রেলিং ভেঙে প্রায় ৩০ জন দর্শক আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2016, 12:54 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে পশ্চিম নিউ জার্সির ক্যামডেনের বিবিএন্ডটি প্যাভিলিয়নে স্নুপ ডগ ও উইজ খলিফার সঙ্গীতানুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত তেমন গুরুতর নয়। রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে তারা আহত হন।

ফিলাডেলফিয়া ইনকুরিয়ার জানিয়েছে, রেলিংটি প্যাভিলিয়নের লনকে ভিতরের আসনগুলো থেকে আলাদ করে রেখেছিল, সঙ্গীতানুষ্ঠান দেখতে আসা লোকজন রেলিংটির ওপর ভর দিয়ে অনুষ্ঠান উপভোগের সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে।

এতে প্রায় ৫০ জন দর্শক ১০ ফুট নিচে পড়ে যান বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০ জন দর্শক সামান্য আঘাত পেয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।