২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে দুর্ঘটনায় পড়া উড়োজাহাজের আরোহীরা নিরাপদে

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যাওয়া এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজটির সব আরোহী বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Aug 2016, 08:38 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

পুরনো খবর:

দুবাই বিমানবন্দরে দুর্ঘটনায় এমিরেটসের ফ্লাইট

এমিরেটস জানিয়েছে, তাদের ফ্লাইট ইকে৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পতিত হয়।

টুইটারে আসা ছবিতে দেখা যায়, উড়োজাহাজটি রানওয়েতে পেটের ওপর আছড়ে পড়েছে এবং কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেছে।  তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। 

দুবাই সরকারি গণমাধ্যম কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের বিমান উঠা-নামা বন্ধ থাকবে।

এমিরেটস এয়ারলাইন কর্তৃপক্ষ জানান, আরোহীদের মধ্যে ২৮২ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিল।

আরোহীদের অধিকাংশই ভারতের নাগরিক। এছাড়া, যুক্তরাজ্যের ২৪ জন ও যুক্তরাষ্ট্রের ১১ জনসহ আরও ১৭টি দেশের নাগরিকরা ছিলেন।

এমিরেটসের পক্ষ থেকে টুইটারে বলা হয়, “আমাদের প্রধান সম্পদ এখন নিরাপদ এবং সবদিক দিয়ে ঠিকঠাক আছে।”

দুর্ঘটনায় পড়া বিমানের যাত্রী সারাহ-লুই শেরউড বিবিসি’কে বলেন, “আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম।”

“বিমান থেকে নামার স্লাইডগুলো বাইরে বেরিয়ে এসেছিল। যদিও সেগুলো বাতাসে প্রচণ্ড দুলছিল। বড় ধরনের বিস্ফোরণে বিমানের সব জায়গায় আগুন ধরে যাওয়ার আগেই আরোহীরা বিমান থেকে নেমে পড়তে সক্ষম হয়েছিল।”