২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই বিমানবন্দরে দুর্ঘটনায় এমিরেটসের ফ্লাইট

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়েছে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 04:16 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৭৫ জন ছিলেন। তাদের সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে দুবাই মিডিয়া অফিসের এক টুইটে জানানো হয়েছে।

এমিরেটস জানিয়েছে, তাদের ফ্লাইট ইকে৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটি। 

টুইটারে আসা ছবিতে দেখা যায়, উড়োজাহাজটি রানওয়েতে পেটের ওপর আছড়ে পড়েছে এবং কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেছে।   

লাইভ এয়ার ট্রাফিক মনিটরের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ বন্ধ রেখেছে।