রাশিয়ায় অ্যানথ্রাক্সে মৃত ১, হাসপাতালে ৯০ জন
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অ্যানথ্রাক্সের প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত ৯০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইয়ামালাও-নেনেটস অঞ্চলের গভর্নরের মুখপাত্র নাটালিয়া লোপুনোভা অ্যানথ্রাক্সে ১২ বছরের এক বালকের মৃত্যু এবং ৯০ জন হাসপাতালে ভর্তি থাকার কথা জানান।
দুর্লভ ব্যাকটেরিয়া ঘটিত এ রোগটি ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। ইয়ামালাও-নেনেটস এ ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা ।
রোগটিতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৪৯ টি হরিণ মারা গেছে। আরও ৭ লক্ষ হরিণের মধ্যে ৩৫ হাজারেরও বেশি হরিণকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।
ইয়ামাল অঞ্চলে ৭৫ বছরের মধ্যে অ্যানথ্রাক্সের প্রকোট এটিই সবচেয়ে মারাত্মক।
