২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের কারাগারের ভিতরে কয়েদীর বিলাসবহুল কক্ষ!

প্যারাগুয়ের একটি কারাগারে দণ্ডিত এক কয়েদির সেলে অভিযান চালিয়ে বিলাসবহুল কক্ষ খুঁজে পেয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 03:31 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

বিবিসি জানিয়েছে, প্যারাগুয়ের রাজধানীর কাছে টাকুম্বু কারাগারে এক ব্রাজিলীয় মাদক হোতার ওই তিন রুমের সেলটিতে সম্মেলন কক্ষ, প্লাজমা স্ক্রিন টেলিভিশন, লাইব্রেরি ও রান্নাঘরের সন্ধান পেয়েছে পুলিশ।

সেলটিতে এয়ারকন্ডিশনার, আরামদায়ক আসবাবপত্র, অ্যাটাস্ট বাথরুম ও ডিভিডির সংগ্রহও ছিল। এসব ডিভিডির মধ্যে কলম্বিয়ার নিহত মাদক ‘সম্রাট’ পাবলো এসকোবারের জীবনী-ভিত্তিক একটি টিভি সিরিয়ালের ভিডিও ছিল। ১৯৯৩ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসকোবার গুলিতে নিহত হন।

ব্রাজিলীয় মাদক হোতা জার্ভিস চিমেনেস পাভাও ওই সেলটিতে থাকতেন। বিস্ফোরক ব্যবহার করে কারাগারের দেয়ালে গর্ত তৈরি করে পাভাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবরের ভিত্তিতে সেলটিতে অভিযান চালায় পুলিশ।

অর্থ পাচারের অপরাধে প্যারাগুয়ে বন্দি ছিলেন পাভাও। আগামী বছর তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা। তারপর তাকে ব্রাজিলের কাছে হস্তান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

কারাগারে অভিযানের পর পাভাওকে তার বিলাসবহুল সেল থেকে সরিয়ে অন্য একটি সেলে রাখা হয়েছে। সেলটির ভিতরের সব সাজসজ্জা এখন ধ্বংস করে ফেলা হচ্ছে বলে প্যারাগুয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে।

কারাগারের ভিতরে সে কীভাবে এ ধরনের একটি বিলাসবহুল স্যুট গড়ে তুলেছিল, এতে কোন কোন কর্মকর্তারা জড়িত ছিলেন তা বের করতে একটি তদন্ত শুরু করা হয়েছে।

কারাগারে থাকার সময় এসকোবার নিজের কারাকক্ষ নিজের মতো করে সাজিয়ে নিতে কলম্বিয়ার কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি করেছিল। 

টাকুম্বুর কয়েদীরা জানিয়েছেন, বিলাসবহুল ওই ইউনিটটিতে কেউ থাকতে চাইলে পাভাওকে প্রথমে পাঁচ হাজার ডলার ও তারপর সপ্তাহিক ভাড়া হিসেবে ৬০০ ডলার দিতে হতো।

আন্তনিও গঞ্জালেজ নামে এক কয়েদী বলেন, “সে কারাগারের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিল।