২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু হত্যার বদলা নিতেই জার্মানির ট্রেনে হামলা

আফগানিস্তানে বন্ধু নিহত হওয়ার খবর পেয়ে এর প্রতিশোধ নিতেই জার্মানির ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালায় আফগান তরুণ। বলছেন জার্মান কৌঁসুলিরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 08:23 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ১৭ বছরবয়সী ওই তরুণ একাই হামলা চালায়।

ট্রেনে হামলা চালিয়ে হংকং-এর চারজনকে আহত করেন ওই আফগান। হামলা করে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। পাশের শহরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে আইএসের হাতে আঁকা  একটি পতাকা পায় পুলিশ।

বাভারিয়ার আঞ্চলিক কৌঁসুলি এরিক ওলেনশ্লিগা বলেন, ওই আফগান এক নিবেদিতপ্রাণ মুসলিম। সে তার মুসলিম বন্ধুকে হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। নিজের মৃত্যু হতে পারে জেনেও সে একাজ করেছিল।

ওলেনশ্লিগা এ হামলাকে নিশ্চিতভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন।

তবে বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াখিম হারমান বলেছেন, হামলাকারীর সঙ্গে আইএস এর সরাসরি যোগসাজশ থাকার কোনও লক্ষণ দেখা যায়নি।

তিনি বলেন, প্রায় দু’বছর আগে একাই জার্মানিতে এসেছিলেন আফগান ওই তরুণ। এরপর তিনি জার্মানিতে আশ্রয় চান। শহরের একটি শরণার্থী কেন্দ্রে কিছু দিন থাকার পর ওই তরুণকে স্থানীয় একটি পরিবার আশ্রয় দিয়েছিল।

জার্মানি গতবছর প্রায় ১০ লাখের বেশি শরণার্থী নিয়েছে। এর মধ্যে দেড় লাখেরও বেশি আফগান। এ বছর ইইউ কিছু পদক্ষেপ নেওয়ার পর থেকে শরণার্থীর ঢল কমছে।