২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ ত্যাগের প্রক্রিয়া এবছর শুরু করছে না যুক্তরাজ্য

লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকর করার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া এবছর শুরু করবে না যুক্তরাজ্য। সরকারি এক আইনজীবী মঙ্গলবার হাই কোর্টকে একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jul 2016, 09:24 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

তবে সরকারের বর্তমান অবস্থান পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেন আইনজীবী জেসন কোপেল।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ২০১৬ সাল শেষের আগে আর্টিকেল ফিফটি নিয়ে কোনও ঘোষণা দেওয়া হচ্ছে না।” কোনও কিছু পরিবর্তন হলে সে ব্যাপারে আদালতকে আগের নোটিশ দেওয়া হবে বলে জানান কোপেল।

প্রধানমন্ত্রী টেরিজা মে ও এর আগে বলেছিলেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর্টিকেল ফিফটি কার্যকর এ বছর করা হচ্ছে না।

আর্টিকেল ফিফটি শুরুর আগে ব্রিটিশ সরকার পার্লামেন্ট থেকে বিচারবিভাগীয় অনুমোদন নিক এ দাবিতে একাধিকজনের করা কয়েকদফা মামলার প্রথম মামলার শুরুর বক্তব্যেই কোপেল ওই কথাগুলো বলেন।