২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিসের জন্য শোক

কেউ ভাবতে পারেনি, একটি ট্রাক কোনো সন্ত্রাসীর হাতে এভাবে হত্যার অস্ত্র হয়ে উঠতে পারে; চালকের আসনে বসে কেউ ঠাণ্ডা মাথায় কেড়ে নিতে পারে ডজন ডজন প্রাণ। ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার রাতের সেই হামলায় নিহতদের স্মরণে শোক চলছে দেশে দেশে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jul 2016, 08:41 PM

Updated : 14 Jul 2022, 10:49 AM

Image
আগের রাতে এখানেই ঘটে গেছে বর্বর হত্যাকাণ্ড; বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত হয়েছে শিশুসহ অন্তত ৮৪ জন। শুক্রবার ফুলে ফুলে ভরে উঠেছে সেই প্রমেনেদ দেজাঙ্গলে চত্বর। 
Image
বার্লিনের ফরাসি দূতাবাসের সামনে শোকের সাদা গোলাপ।
Image
নিস হামলায় নিহতদের স্মরণে ভারতের আহমেদাবাদের স্কুলে প্রার্থণা।
Image
আগের রাতের হামলার ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না নিসের মানুষ।
Image
সিডনিতে ফরাসি দূতাবাসের সামনে নিস হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।
Image
উন্মাদ গতিতে এসে ৮৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে যে ট্রাক, সেখানে তল্লাশি চালাচ্ছেন ফ্রান্সের তদন্তকারীরা।
Image
ভিয়েনায় ফরাসি দূতাবাসের সামনে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত। 
Image
ভিয়েনায় ফরাসি দূতাবাসের সামনে নিসের জন্য শোকের ফুল।
Image
নিসের জন্য শোকে ফ্রাঙ্কফুর্টে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সামনে ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত। 
Image
ফ্রান্সের নিস শহরে হামলার পর ভূমধ্যসাগরের তীরবর্তী প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে প্রাণভয়ে ছুটোছুটি শুরু হয়ে যায়। শুক্রবার সৈকতে পড়ে থাকতে দেখা যায় কারও ফেলে যাওয়া এই বেবি স্ট্রলার।    
Image
রোমের ফরাসি দূতাবাসের সামনে নিসের জন্য শোকের ফুল।
Image
নিস হামলার ঘটনাস্থলে স্মরণের ফুল।