২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম জং উনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

‘মানবাধিকারের কলঙ্কজনক লঙ্ঘনের’ অভিযোগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বুধবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় থাকা (তাদের) সম্পত্তি ও অন্যান্য সম্পদের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।”

অ্যাক্টিং আন্ডারসেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিনানসিয়াল ইনটেলিজেন্স অ্যাডাম জে. জুবিন বলেন, “কিম জং উনের অধীনে উত্তর কোরিয়া সরকার দেশটির লাখ লাখ মানুষকে অগ্রহণযোগ্য নিষ্ঠুর ও কষ্টদায়ক শাস্তি প্রদাণ করছে।”