২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ২৬

ইয়েমেনে একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলার পর কয়েকঘণ্টার বন্দুক যুদ্ধে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jul 2016, 07:05 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দক্ষিণের শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সলাবান সামরিক ঘাঁটিতে বুধবার ওই হামলার ঘটনা ঘটে।

জঙ্গিরা প্রথমে সেখানে দুইটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ঘাঁটির ভেতরে কয়েকটি ভবনের দখল নেয়।

চার ঘণ্টার যুদ্ধে প্রায় ২০ জন জঙ্গি ও অন্তত ছয় জন ইয়েমেনি সেনা নিহত হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ২৭ জুন দক্ষিণের মুকাল্লা বন্দরে এ ধরণের হামলা চালায় ইসলামিক স্টেট।