২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী দুটি গাড়িবোমায় ৬ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ছয় ইয়েমেনি সেনা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jul 2016, 02:38 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বুধবারের এই হামলায় আহত হয়েছেন ডজনেরও বেশি সেনা।

দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, এডেনের একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের পর প্রায় দুই ডজন জঙ্গি এডেনের খোর মাকসার জেলার ওই সেনাঘাঁটিতে হামলা চালায়।

সোমবার সৌদি আরবের তিনটি শহরে বোমা হামলার ধারাবাহিকতায় এই ইয়েমেনে এই হামলা চালানো হল।

গেল কয়েকদিনে তুরস্ক, বাংলাদেশ এবং ইরাকে মুসলিমদের জন্য পবিত্র মাস রমজানের শেষ দিকে প্রাণঘাতী হামলা চালানো হল, যেগুলোর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

গেল ২৭ জুন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মুকাল্লায় সরকারি বাহিনীর উপর আইএসের সমন্বিত বোমা হামলায় ৩৮ জন নিহত হন। ইফতারের সময় ওই হামলাগুলো চালিয়েছিল আইএসের জঙ্গিরা।