২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিপ্টএয়ারের বিমানের যাত্রীদের মৃতদেহ উদ্ধার

ভূমধ্যসাগরে গত মে মাসে ইজিপ্টএয়ারের বিমান বিধ্বস্ত হওয়ার পর সমুদ্রগর্ভে থেকে যাত্রীদের সনাক্ত হওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 10:42 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি’র খবরে বলা হয়, মৌরিতানিয়া নৌঘাঁটির জাহাজ ‘জন লেথব্রিজ’ দেহাবশেষ উদ্ধার শেষে মিশরের আলেক্সান্দ্রিয়ার পথে রওয়ানা হয়েছে।

সমুদ্রগর্ভে নতুন করে কোনও মৃতদেহের খোঁজ পাওয়া গেলে জাহাজটি আবারও ঘটনাস্থলে ফিরে আসবে।

১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর ভূমধ্যসাগরে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

 বিমানের ৬৬ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছিল মিশর কর্তৃপক্ষ।

উদ্ধার করা মৃতদেহগুলো আলেক্সান্দ্রিয়ায় নেওয়ার পর প্রসিকিউটর ও ফরেনসিক বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করবেন। এরপর ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো কায়রো পাঠনো হবে।

এর আগে শনিবার তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, বিমানের ‘ব্ল্যাক বক্স’ দুইটি টুকরো টুকরো অবস্থায় উদ্ধার করা হলেও সেগুলোর ‘মেমরি চিপ’ ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেগুলো থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হবে।