২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ৭ জনের কারাদণ্ড

চাদে এক স্কুলছাত্রীকে অপহরণ ও দলগত ধর্ষণের অভিযোগে সাত ব্যক্তিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jul 2016, 03:39 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বিবিসি বলছে, অভিযুক্তদের কারো কারো পরিবারের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একজন পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন।

ধর্ষণ নির্যাতনের শিকার জহুরা নামের ওই স্কুলশিক্ষার্থী বিরোধীদলীয় এক নেতার মেয়ে। ধর্ষণের ঘটনা প্রকাশ করা হলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছিলেন ধর্ষকেরা।

ওই বালিকাকে ধর্ষণের ঘটনা ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে চাদজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়।

হাই-প্রোফাইল এই ঘটনায় দীর্ঘসময় ধরে প্রেসিডেন্ট পদে থাকা ইদরিস ডেবিও হস্তক্ষেপ করেছেন।

তিনি এই ‘বর্বর, লজ্জাজনক ও বর্ণনাতীত’ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচার করার অঙ্গীকার করেন।

চাদে ফিরে যাওয়ার আগে জহুরা তার জীবনের অধিকাংশ সময় প্যারিসেই কাটিয়েছেন।