সিরিয়ার তেল আবিয়াদে বোমা হামলায় নিহত ৫
কুর্দিদের নিয়ন্ত্রিত সিরিয়ার তেল আবিয়াদ শহরে স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে এক বোমা হামলায় অন্ততপক্ষে ৫ জন নিহত ও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হয়েছেন।
তুর্কি সীমান্তের কাছে এই শহরটিতে বুধবার হামলাটি চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী শহরটিতে স্থানীয় কুর্দি কর্তৃপক্ষ পরিচালিত একটি ভবনে হামলা চালায়।
শহরটি গেল বছর ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দখল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার ছত্রছায়ায় শক্তিশালী ওয়াইপিজি বাহিনী নিয়ন্ত্রণে নেয়।
রাক্কার উত্তর দিকে তেল আবিয়াদ শহরটির অবস্থান। এটি আইএস জঙ্গিদের রাজধানী রাক্কায় রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ।
