ইইউ’য়ের পক্ষে ভোটের জন্য সরাসরি আবেদন ক্যামেরনের
যুক্তরাজ্যের ইইউ’য়ে থাকা না থাকার পক্ষে গণভোটের আগে এ ব্যাপারে জণগণকে আবেদন জানানোর জন্য ৪৮ ঘন্টারও কম সময় বাকী।
যুক্তরাজ্যের ইইউ’য়ে থাকার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে সরাসরি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
গণভোটে রায় জানানোর আগে ভবিষ্যৎ পজন্মের ‘আশা ও স্বপ্ন’ নিয়ে ভেবে দেখার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে নিরাপদ এবং আরও বেশি সমৃদ্ধশালী থাকবে এমন বোধ না করলে তিনি এতে থাকার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতেন না বলে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এক বক্তব্যে জানান ক্যামেরন।
অন্যদিকে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষের প্রচার শিবির বলছে, এ ভোট যুক্তরাজ্যের ভাগ্যের নিয়ন্ত্রণ নেওয়ার একটি সুযোগ।
যুক্তরাজ্যের ইইউ য়ে থাকা না থাকার পক্ষে গণভোটের আগে এ ব্যাপারে জণগণকে আবেদন জানানোর জন্য ৪৮ ঘন্টারও কম সময় বাকী। ফলে ইইউ এর পক্ষের এবং বিপক্ষের দুই শিবিরই জনগণের কাছে নতুন করে আবেদন জানাচ্ছে।
